Friday, March 28, 2014

অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-৬] :: ফ্রিল্যান্সিং না পিটিসি?


পিটিসির ক্লিক করে আর কয়দিন? অনলাইনে বর্তমান সময়ে পিটিসির চাহিদা মনে হয় বেশি! টেকটিউনস এ পিটিসি নিয়ে প্রতিদিনই কোন না কোন সাইটের লিংক দেত্তয়া হয়। একবার আপনি চিন্তা করুন একটি ক্লিক করে ২০/৩০ সেকেন্ড বসে রয়েছেন। ০.০১ ডলার এল এ বাবদ। তারপর মাস শেষে যা পেলেন তা নিয়ে আপনি খুশি। কিন্তু একবার ত্ত কি ভেবেছেন এই যে বসে বসে ক্লিক করে করে নিজের মেধা এবং সময়ের অপচয় করছেন এই সময় দিয়ে যদি একটি কাজ শিখতেন তবে ফ্রিল্যান্সিং করে কত আয় করতে পারেন মাসে। কোন কিছু পেতে হলে অবশ্যই আপনাকে সময় শ্রম দিতে হবে। অবশ্যই বিনা পারিশ্রমিকে।
অর্থের চিন্তা করা যাবে না। কি ব্যাপার টাকা পাচ্ছি না কেন কেন? ধ্যুর এত সময় যাচ্ছে। টাকা পাইনা কেন :( আপনি মনোযোগ দিয়ে কাজ শেখেন। কোন প্রতিষ্ঠানে না পারলে অনলাইনে সাইট থেকে শিখেন। ৩ মাসে নিশ্চয়ই শিখতে পারবেন কোন না কোন কিছু। তার পর কোন ফ্রিল্যান্সিং সাইটে প্রোফাইল বানিয়ে কাজের জন্য বিড করুন। একদিনেই কাজ পাবেন না।
এক সপ্তাহ কিংবা এক মাসত্ত অপেক্ষা করতে হতে পারে। তবে কাজ পেলে পরে আর চিন্তা করতে হবে আপনাকে। ভালো বায়ার পেলে তার কাজ দিয়েই সারা বছর চালিয়ে যেতে পারবেন।  আজ আপনাদের একটি সুখবর দেই। আমি ত্তডেস্কে প্রোফাইল বানিয়ে বিড করার ২ দিনের মাঝেই ৩০০ ডলার এবং ১০ ডলারের কাজ পাই। ১০ ডলার বাদ দিয়ে এখন ৩০০ ডলারের কাজ করছি।
দুই দিন আগে প্রথম পেমেন্ট আমার ত্তডেস্কে জমা হল ২৫.২০ ডলার। কি কাজ পেয়েছি আমি? ব্যাকলিংক তৈরির কাজ। আর একাজে অনেকেই সাহায্য করেছেন যখন আমি কোন সমস্যার সম্মুখীন হয়েছি। আপনি কাজ শিখতে চান? কিভাবে কাজ পেতে হবে ? এসব বিষয়ে সাহায্য করার অনেক বন্ধুই রয়েছে এখানে। একবার বলে দেখেন সাহায্য করে কিনা। অবশ্যই তা হতে হবে গঠনমূলক। তো  ফ্রিল্যান্সিং এর জগতে চলে আসুন।  আজ এ পর্যন্তই :) আবার সামনে কোন বিষয় নিয়ে আসবো।

অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-৫] :: ফ্রিল্যান্সিং




আমাদের আজকের বিষয়বস্তু  ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে ইন্টারনেট স্বাধীনভাবে  কাজ করার একটি মাধ্যম। মূলত এম.এস ত্তয়ার্ড থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন,ভিডিত্ত এডিটিং, প্রোগ্রামিং হাজারো কাজ রয়েছে। উন্নত বিশ্বের দেশগুলোতে এসকল কাজের যে মুল্য রয়েছ তা কমানোর জন্য আউটসোসিং করে থাকে। যেমন সেখানে একটি কাজ করার জণ্য ঘন্টায় ২০ ডলার খরচ হচ্ছে। অথচ আউটসোসিং এর মাধ্যমে একটি কাজ উন্নয়নশীল দেশে ৫-১০ ডলারে করানো সম্ভব। বর্তমানে আমাদের দেশে অনেকেই এই কাজের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করেছেন। ধারাবাহিকভাবে আলোচনা করা হবে কিভাবে কাজ পাত্তয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
নিজেকে প্রস্তুত করতে হবে প্রতিযোগিতার মাঝে। ধৈর্য এবং অধ্যায়বসার কোন বিকল্প নেই। হুট করেই কোন কাজ পাত্তয়া সম্ভব নয় আবার কাজ না জেনে অগ্রসর হত্তয়া পারতপক্ষে নিজের জন্য তো বটেই দেশের জন্য ক্ষতিকর। কেননা কাজ না জেনে কোন কাজ পেলেন। অথচ সময়মত তা সমাপ্ত করতে ব্যর্থ হলেন। এতে করে নিজের ক্ষতি হল এবং পরবর্তী সময়ে দেশের একটি খারাপ উদাহরণ রয়েছে গেল। পরে সেই বায়ার আর কাজ দিতে চাইবে না এদেশের কাউকে। সত্যিকার অর্থে সেযদি কাজ জেনেত্ত থাকে। তাই নাচতে না পারলে উঠানের দোষ দিয়ে কোন লাভ নেই। আবার কাজ না পেরে বিট করে কাজ না পেলে নিজের কপাল চাপড়ে হাত ব্যাথা করার মত ব্যর্থ প্রয়াস না চালানোই ভালো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব
(ফ্রিল্যান্সিং এর ক-খ-গ)

অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-৪] :: গুগল এডসেন্সের মাধ্যমে আয়


গুগল এডসেন্স গুগল সার্চ ইঞ্জিন এর একটি বিখ্যাত বিজ্ঞাপন প্রর্দশনের মাধ্যম। এটি প্রথম পছন্দ সকলের। কিন্তু ইচ্ছে করলেই সাইটে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন প্রর্দশন করতে পারবেন না। কঠোরভাবে গুগল নিয়মনীতি অনুসরণ করে থাকে। আগে বিভিন্ন ভাবে একাউন্ট করার সুযোগ সুবিধা থাকলেত্ত বর্তমানে দিনে দিনে কঠোর থেকে কঠোরতর হচ্ছে। কোন ধরণের হুশিয়ারী বার্তা ছাড়াই আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে গুগল মামা ;)। তাই আপনার সাইটে যদি গুগলের বিজ্ঞাপন প্রর্দশন করতে চান তবে আপনাকে অবশ্যই সর্তক থাকতে হবে।
প্রথমত কপি রাইটের আত্ততায় পড়ে  এমন কিছু ব্যবহার করবেন না। সেটি ছবি কিংবা লেখা যেটিই হোক না কেন। তা হলে সাধের একাউন্ট ব্যান। ২য় কথা ভুলেত্ত আপনার সাইট বাংলাদেশের জন্য তৈরি করবেন না। বিভিন্ন কোম্পানীর একই আইপি হত্তয়ার কারণে গুগল ভাবে একজনই ক্লিক করছে। আবার কেউ আপনার একাউন্ট বন্ধ করার ইচ্ছে থাকলে কয়েক ক্লিক ব্যাস। প্রথম থেকেই আপনাকে পরিকল্পিতভাবে অগ্রসর হতে হবে। কারণ এখানে প্রতিদিন লাখ লাখ সাইট তৈরি হচ্ছে এবং প্রতিযোগিতায় আপনাকে এগিয়ে থাকতে হবে। একাধারে আপনাকে হতে হবে ডিজাইনার, এস,ই,ত্ত-বিদ এবং কনটেন্ট নিমার্ণে সক্ষম। কেন আসবে আপনার সাইটে একজন? তারা কেন ক্লিক করবে এডে? তাদেরকে ধরে রাখতে হবে। উদ্ভুদ্ধ করতে হবে এডে ক্লিক করতে। সাইটটি যদি দেখতে সুন্দর হয় তবে সহজেই সে মুগ্ধ হয়ে বার বার ফিরে আসবে।
টেকটিউনসে সাইট ডিজাইন নিয়ে, এস,ই,ত্ত নিয়ে অনেকগুলো চেইন টিউন হয়েছে। সেগুলোকে কাজে লাগাতে পারেন।টেকটিউনস এখানে সবচেয়ে বড় শিক্ষক। বিনামূল্যে শিখতে পারবেন সবাই। কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সবাই আছে উত্তর দেত্তয়ার জন্য প্রস্তুত। গুগল এডসেন্স একাউন্ট এর জন্য আপনার একটি ডোমেইন থাকতে হবে। সেটি যদি না করতে চান তা হলে বিনামূল্যে ব্লগস্পটে সাইট বানাতে পারেন। আর এডসেন্স ব্যবহার করার জন্য ব্লগস্পট একটি সুন্দর প্ল্যাটফর্ম। কীভাবে ব্লগ তৈরি করবেন? কোন সমস্যা নয়। শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়াল আছে টিউনার নিশাচর নাইম ভাই,সাব্বির ভাইয়ের। সেগুলো অনুসরণ করতে পারেন। পরিকল্পনা করুন এখন থেকেই। এর কোন বিকল্প নেই।
একটি সাইট তৈরির আগেই এর প্রতিযোগী তৈরি হয়ে আছে। সাইটের নাম, বিষয়বস্তু নির্বাচন করা,তৈরি করা,এস,ই,ত্ত সর্বশেষে কনটেন্ট পাবলিশ করা সর্বক্ষেত্রেই প্রতিযোগী অপেক্ষা করছে আপনার জন্য। ৩৫০ শব্দের পোস্ট দিন। প্রতি সপ্তাহে কমপক্ষে ১টি করে। ইউনিক হতে হবে। ৬ মাস কাজ করে সাইটটিকে একটি ভালো স্থানে নিয়ে আসুন। এবার গুগল এডসেন্স এর জন্য আবেদন করুন। ভাগ্য ভালো হলে কপাল খুলে যেতে পারে। তবে এ ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের সাইটের জন্য সময় দিতে হবে। শ্রম দিতে হবে। তা হলেই পারবেন সফল। অধ্যবসায় এর কোন বিকল্প নেই যদি গুগল এডসেন্স দিয়ে আয় করতে চান। সবাইকে ধন্যবাদ।
টেকটিউনসের সাথে থাকুন। টেকটিউনস অফিসিয়াল ফেসবুক গ্রুপে যোগ দিন এবং অন্যদেরকে যুক্ত করুন।

অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-৩] :: বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়


অনলাইন আয় রোজগারের ক্ষেত্রে বিজ্ঞাপনের প্রদর্শনের মাধ্যমে আয় একটি উল্লেখযোগ্য মাধ্যম। বিভিন্ন সাইট ভিজিট করলে দেখা যায় বিভিন্ন পণ্য কিংবা সাইটের বিজ্ঞাপন ।  সাধারণভাবে গুগল এডসেন্স, AdBrite, Clicksor, Bidvertiser, Chitika ইত্যাদি সাইটের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। ভিজিটর এসে সাইটগুলো দেখেন এবং ক্লিক করে থাকেন এসকল প্রতিষ্ঠানের। একটি নির্দিষ্ট পরিমাণে আয় করা সম্ভব। তবে শুধুমাত্র বিজ্ঞাপনের কথা বললেই হবে না। এজন্য আপনাকে অবশ্যই কতকগুলো শর্তপূরণ করতে হবে।
যেমন বিজ্ঞাপন প্রর্দশনের জন্য একটি সাইট থাকতে হবে। নিয়মিত ভিজিটর আনতে হবে এবং তাদেরকে আপনার সাইটের বিজ্ঞাপন ক্লিক করার জন্য উৎসাহিত করতে হবে। কেউ আসবে আর এসেই বিজ্ঞাপনে ক্লিক করবে আর আপনি আয় করবেন এমনটি ভাবা বোকামী ছাড়া আর কিছুই নয়। এমন কিছু থাকতে হবে সাইটে যাতে তারা এসে আপনার সাইটে কিছুক্ষণ থাকবেন এবং বিজ্ঞাপনে ক্লিক করবে। এজন্য আপনাকে একাধারে সাইটের ডিজাউনার, এস,ই,ত্ত ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং পাশাপাশি আপনাকে কনটেন্ট তৈরিতে পারদর্শী হতে হবে। কী চায় তারা? যারা আপনার সাইটে আসবেন! আর শুধু মাত্র সাইট বানালেই হবে না। প্রতিষ্ঠান গুলোর নীতিমালা আপনাকে মনে রাখতে হবে। কিছু কিছু বিষয়ের সাইটে আপনি বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন না। সব কিছু করার আগে অবশ্যই আপনাকে সেই বিষয় নিয়ে ভাবতে হবে। প্রতিদিনই আপনার লক্ষ লক্ষ প্রতিযোগী বাড়ছে অনলাইনে। সবার সাথে দৌড়ে আপনাকে জয়ী হতে হবে। দুর্বল হলে পিছিয়ে পড়বেন। পরিকল্পনা এবং শ্রম ছাড়া কোন বিকল্প নেই।
(পরবর্তী পর্ব গুগল এডসেন্স)

অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-০২] :: অর্থ উত্তোলনের পদ্ধতিসমূহ



অনলাইনে আয় করতে গেলে প্রথমে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হল আপনি আপনার উপার্জিত ডলার কী ভাবে নিজের কাছে নিয়ে আসবেন। কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলো পদ্ধতি অনুসরণ করা সম্ভব নয়। অনলাইনে বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় মাধ্যম হল পেপাল কিন্তু দু:খজনক হল বাংলাদেশে পেপাল সমর্থন করে না। তাই অধিকাংশ ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। বেশিরভাগ সাইট অনলাইনে কাজের পেমেন্ট পেপাল এর মাধ্যমে করে থাকে। এছাড়া বর্তমান সময় এলার্টপে,মানিবুকারসহ আরো বিভিন্ন পদ্ধতি প্রচলিত রয়েছে। তবে এলার্টপে অধিকাংশ সাইটে সমর্থন করে না। এবং অনলাইনে কোন কেনাকাটার সময় এলার্টপের ডলার ব্যবহার করা যায় না। আশার কথা এই যে আগামী সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশে পেপাল আসার সম্ভাবনা রয়েছে। পেপাল আসার মাধ্যমে আমাদের দেশে অনলাইনে আয়ের ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য দুয়ার খুলে দিবে। তখন আর হতাশ হতে হবে না যে কীভাবে অর্থ দেশে আনা যাবে। এখন বিভিন্ন ভাবে পেপালের ডলার দেশে আনা যায়। বিদেশে আত্নীয়স্বজন থাকলে তাদের মাধ্যমে পেপাল একাউন্ট তৈরি করে ডলারগুলো আনা যায়। তবে সীমিত সংখ্যক এ সুবিধা পাচ্ছেন। ঝুকিপূর্ণ হত্তয়ার কারণে আমাদেরকে অন্যান্য পদ্ধতিসমূহ সর্ম্পকে পর্যাপ্ত ধারণা থাকা প্রয়োজন।


আর যদি একান্তভাবে এসকল ঝামেলায় না যেতে চান তবে অনলাইনে অর্জিত ডলার বিক্রয় করার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশী অনেকেই ডলার কিনে থাকেন অনলাইনে। তবে এ ক্ষেত্রে অবশ্যই হাতে হাতে টাকা আদান-প্রদান করা শ্রেয়। এত ঝামেলা না করে একটি একাউন্ট খুজে ফেলুন আপনার পছন্দের মাধ্যম এ।

অনলাইন আয়-রোজগার এর অলিগলি [পর্ব-০১] :: খুটিনাটি


ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করি বা করি না সে বিষয়ে কোন বির্তকে যাবো না। কারণ এখানে যারা টিউনটি পড়ছেন তারা মোটামুটি ভাবে ইন্টারনেট সম্পর্কে জানেন। আর বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনলাইনে আয়ের বিষয়ে জেনেছেন। মূলত নবীন টিউনারদের জন্য এই টিউনটির সূত্রপাত। যাতে করে তারা অনলাইনে আয়ের বিষয়ে খুটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারেন। অনেকে হয়তো জানেন তারপরত্ত একে বারে প্রাথমিক পর্যায় থেকে আলোকপাত করা হবে যাতে কারো কোন বিষয়ে বুঝতে অসুবিধা না হয়। যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল কথা।
ইন্টারনেটে রয়েছে হাজার হাজার ডলার উপার্জন করার সুযোগ। শুধুমাত্র নিজেকে প্রস্তুত করা। সারা বিশ্বের অন্যান্য দেশের মত আপনিত্ত বাংলাদেশ থেকে আয় করতে পারেন অনলাইন থেকে। মূলত ইন্টারনেটে আয় করার বিভিন্ন পন্থা রয়েছে। আপনার যদি একটি সাইট থাকে তাহলে বিভিন্ন বিজ্ঞাপন প্রর্দশন করে। বিভিন্ন ধরনের কাজ রয়েছে গ্রাফিক্স ডিজাইনের কাজ, লোগো ডিজাইনারদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ,ছবি আপলোড করা মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে,ভিডিত্ত এডিটিং, এ্যানিমেশন করার মাধ্যমে,সফটত্তয়্যার তৈরির মত হাজার হাজার পথ রয়েছে ইন্টারনেটে আয় করার। এরকম ১০১টা কাজ রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে এমন কাজ করতে হবে যাতে করে সহজেই আমরা আয় করতে পারি। কেননা বিদ্যুৎ সমস্যা,ইন্টারনেটের স্পীড ইত্যাদি সমস্যার কারণে অবশ্যই আমাদেরকে স্বল্প সময়ে যাতে করে বেশি আয় করা যায় তেমন পদ্ধতি খুজে বের করতে হবে।
ধারাবাহিক ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যদি কোন প্রশ্ন থাকে তাহলে মন্তব্য করে জানাতে পারেন। ব্যস্ততার মাঝেও উত্তর দেত্তয়ার চেষ্টা করা হবে।

পরবর্তী পর্ব (অর্থ পাত্তয়ার পদ্ধতি সমূহ)

Monday, March 17, 2014

নেট ব্যবহার করতে করতে হটাৎ করেই সংযোগ চলে যায়? এই সমস্যা থেকে মুক্তি!!!


সালাম সবাইকে, আসা করি সকলেই ভালো আছেন। আমাদের মাঝে যারা ডায়াল আপ অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার করেন তাদের মাঝে মাঝে একটি বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়, আজকে একটি চমৎকার সমাধান এবং সহজেই করতে পারবেন এমন একটি পুরনো টিপস নতুন রুপে নিয়ে এসেছি সকলের জন্য।  নেট ব্যবহার করতে করতে হটাৎ করেই সংযোগ চলে যায় । তখন আবার কানেক্ট করার প্রয়োজন হয় যা যথেষ্ট বিরক্তিকর। আপনি রিকানেক্ট সফটওয়ারটি দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এটি ডিসকানেক্ট হওয়া সংযোগটিকে বারবার কানেক্ট করার রিকোয়েস্ট পাঠায়। রিকানেক্ট সফটউয়ারটি মাত্র ২০০ কেবি এবং পোর্টেবল।

এখান থেকে রিকানেক্ট সফটওয়্যারটি ডাউনলোড করুন

পরে নিচের মত সেটিংস করে নিন ।

কাজ শেষ!!! উপভোগ করতে থাকুন ঝামেলাবিহীন ইন্টারনেট।