কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের ওয়েবসাইটের জন্য SEO এর জন্য ৫টি অতি প্রয়োজনীয় WordPress Plugins. ব্লগের উন্নতির জন্য ও জনপ্রিয় করার জন্য SEO এর কোন বিকল্প নাই। যাই হোক নিয়ে নিন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য এই প্রয়োজনীয় প্লাগইন্সগুলো।
Tuesday, April 1, 2014
SEO এর জন্য ৫টি অতি প্রয়োজনীয় WordPress Plugins
কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের ওয়েবসাইটের জন্য SEO এর জন্য ৫টি অতি প্রয়োজনীয় WordPress Plugins. ব্লগের উন্নতির জন্য ও জনপ্রিয় করার জন্য SEO এর কোন বিকল্প নাই। যাই হোক নিয়ে নিন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য এই প্রয়োজনীয় প্লাগইন্সগুলো।
Monday, March 31, 2014
SEO – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
ইন্টারনেট এ যে সকল সেবা ফ্রী পাওয়া যায় তার মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবচেয়ে গুরুত্তপূর্ন এবং প্রতিযোগীতামূলক সেবা। এক্ষেত্রে প্রত্যেক ওয়েবমাস্টার ই একে অন্যের প্রতিযোগী তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে খুব ভাল তথ্য পাওয়া যায় না। আমি আজকে এ সম্পর্কে কিছু লেখার চেস্টা করব। এখানে আমি সুধুমাত্র গুগল নিয়ে লিখব কেননা আপনি গুগলে সাফল্য পেলে অন্য গুলুতেও পেয়ে যাবেন। এখন শুরু করা যাকঃ
গুগল সার্চ রেজাল্ট দেখানোর ক্ষেত্রে ২০০ এর বেশি ফেক্টর অনুশরন করে এর মধ্যে সুধু পেজ রেঙ্ক এর কথে গুগল খলাসা করে বলেছে আর বাকি গুলু বলেনি তারপরও আমি যেগুলু আবিষ্কার করতে পেরেছি সেগুলু নিয়ে লেখা যাকঃ
- ১। গুগল এ গিয়ে লিখুন “click here” এবার সার্চ দিন।
কি দেখলেন? Adobe সবার উপরে। কেন? Adobe এর ওয়েবসাইটে একবার ও ত লেখা নেই “click here” এটা কি করে কী ওয়ার্ড হল? এটা কিওয়ার্ড না তাহলে এটা কী? এটা হল anchor text. - ২. আবার গূগলে যান, লিখুন “submit project and earn money” এবার কি দেখলেন?
সবার উপরে আমার সাইট Itlinks.info যার বয়স মাত্র ৪৩ দিন, পেজ রেঙ্ক ০, ব্যাকলিঙ্ক মাত্র ২২ টি। আর ৩৯ দিন থেকেই প্রথমে দেখাচ্ছে। - ৩। আবার গূগলে যান, লিখুন “earnmoneyonline” এবার কি দেখলেন?
Anchor text কী?
আমি এখানে আমার ওয়েবসাইট aiget.blogspot.com কে Earn money online এর সাথে লিঙ্ক করে দিলাম। তাহলে এক্ষেত্রে Earn money online হল anchor text। হাজার হাজার ওয়েবসাইটে adobe reader কে লিঙ্ক দিয়েছে এই anchor text দিয়ে। কিন্তু একজনের পক্ষে কি সম্ভব এত anchor text তৈরি করা? আর গুগল সব লিঙ্ক কে গননা করে না। সুধুমাত্র যেগুলি কে গুগল গুরুত্তপুর্ন মনে করে সেগুলুই গননা করে। এখন কথা হল adobe কেন এত লিঙ্ক দিল? কারন adobe উপকারি একটি ওয়েবসাইট তাই anchor text তৈরি করার প্রতি মনযোগ না দিয়ে প্রয়জনীয় তথ্য বহুল ওয়েবসাইট তৈরি তে মনযোগ দিন।
- ১। যতটুকু সম্ভব সুন্দর ভাবে ডিজাইন করুন আপনার ওয়েবসাইট কে।
- ২। আপনার সাইট এ অন্য ভাল ভাল ওয়েবসাইট এর লিঙ্ক রাখুন কেননা গুগুল যে গুলুকে ভাল মনে করে আপনি যদি সেগুলুকে লিঙ্ক দেন তাহলে গুগল আপনার ওয়েব সাইটটিকে গুরুত্তপূর্ন মনে করবে। গুগল ভাববে আপনি আপনার ভিজিটর দের ভাল তথ্য দিচ্ছেন তাই আপনার সাইটটিও গুগল এ গুরুত্তপুর্ন হয়ে উঠবে।
- ৩। আপনার ওয়েবসাইটে কোন ডেড লিঙ্ক রাখবেন না। ডেড লিঙ্ক হল এমন সব সব লিঙ্ক যে লিঙ্ক থেকে কোন পেজ খুজে পাওয়া যায় না। ৪০৪ এরর দেখায়। অথবা অন্য কোন ওয়েব সাইটের লিঙ্ক যে ওয়েবসাইটটি এখন আর খুজে পাওয়া যায় না। আপনার ওয়েব সাইট এ কি কি ডেড লিঙ্ক আছে তা জানতে গুগল ওয়েবমাস্টার টুল ব্যবহার করুন।
- ৪। আর যদি আপনি এমন সব লিঙ্ক দেন যা গুগল গুরুত্তপুর্ন মনে করেনা তবে গুগুল আপনার ওয়েব সাইটটিকে অপ্রয়োজনীয় মনে করতে পারে। ফলে দেখা দিবে রেঙ্ক লিক।
- ৫. আপনার ওয়েব সাইটে কোন কপি পেস্ট আর্টিকেল রাখবেন না। কেননা সকল ওয়েবপেজই গুগল এ সেভ করা আছে সুতরাং আপনি কপি পেস্ট করলে গুগলকে কিছুতেই ফাকি দিতে পারবেন না ফলে আপনার ওয়েবসাইটটি কে স্পেম হিসেবে মার্ক করা হবে।
- ৬. গুগলের জন্য xml সাইটমেপ ব্যবহার করুন।
- ৭। যত দ্রুত সম্ভব ওয়েবসাইট আপডেট করুন কারন বেসিদিন আপডেট না করলে আপনার সাইটটি কে স্পেম করা হবে।
- ৮। সবচেয়ে গুরুত্তপুর্ন হল যা, কি ওয়ার্ড নির্বাচন। যে সব সব কী ওয়ার্ড এ প্রতিযোগিতা কম সে সব কী ওয়ার্ড দিয়ে ওয়েবসাইট বানান। অথবা এমন কী ওয়ার্ড ব্যবহার করুন যা যেকোন সময় সার্চেবল হতে পারে। যেমন ধরুন, “MAKE MONEY ONLINE” কী ওয়ার্ড দিয়ে অনেক সাইট আছে তাই এখানে সাফল্য পাওয়া কস্টসাধ্য। তাই আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে “How to make money online” এরকম কী ওয়ার্ড ব্যবহার করতে পারেন।
- ৯। সবথেকে বড় কথা হল ইউনিক কন্টেন্ট রাখুন অন্তত সপ্তাহে একবার আপনার সাইটটি আপডেট করুন।
স্মার্ট SEO প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইন
কি আর বলব এটি আসলেই চরম সুন্দর আর আখামা কাজের একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) প্লাগইন আপনারা অনেকেই
CodeCanyon এর সাথে পরিচিত সো তাদের সাইটে রিলিজ হওয়া প্লাগইন সম্পর্কে আমি আর কি বয়ান দেব।
চুলন এর নান্দনিক কিছু ছবি দেখি
এটি develop করেছেন

এবার এটি ফ্রিতে ডাউনলোড করে নিন
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পর্ব-৩ [গুরুত্বপূর্ণ বিষয়]
আজকে আবারো লিখতে বসলাম SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর পর্ব ৩ নিয়ে। আজকে খুব জরুরী কিছু বিষয় নিয়ে কথা বলব। আমি আসা করছি কেউ এই পর্ব টা মিস করবেন না। কারন বেসিক জিনিস গুলো ক্লিয়ার না হলে এডভান্স লেভেল কিছুই বুঝবেন না। এবং আসা করি আগের SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পর্ব ২ দেখে তারপরে পর্ব ৩ এ ঘুরতে এসেছেন। একটা জরুরী কথা হল যে কনো ধারাবাহিক পোস্টিং এর এক পর্ব বাদ দিয়ে আরেক পর্ব দয়া করে পড়বেন না এতে ক্ষতি আপনার ই বেশী হবে কারন আগা না বুঝলে মাথা বুঝা ঝামেলা হয়ে যাবে।
গত পর্বে আমরা যা দেখেছি সেগুলো একজন দেখে নেই।
৩টি ধাপ যেভাবে ওয়েব সাইটে ভিসিটর আসেসার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে দেখুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সব থেকে গুরুত্যপূর্ণ বিষয়
ডোমেইন নির্বাচন।
সাইটের ব্যাকলিংক।
ব্যাক লিংক সংক্রান্ত বিষয়ে বিশ্লেষণ
Do Follow
No follow
কিভাবে ব্যাক লিংক বাড়াবেন?
এঙ্কর টেক্সট।
আজকের পর্ব ৩ শুরু করলাম
আজকে আমরা দেখবো নিচের গত পর্বে বাকি থাকা আরো কিছু গুরুত্য পূর্ণ বিষয়৪। কী-ওয়ার্ড নির্বাচন ব্যবহার।
৫। ডোমেইন রেজিষ্টেশন ও হোস্টিং সাইট নির্বাচন।
৬। সাইটের ট্রাফিকের প্রভাব।
৭। সোশ্যাল নেটওয়ার্কিং।
৮। ইউসার ফ্রেন্ডলি URL নির্বাচন
৯। হেডিং ট্যাগ
কী-ওয়ার্ড বলতে মূলত বুঝায় সেই সমস্ত ওয়ার্ড গুলো যেই ওয়ার্ড গুলো দিয়ে সাধারণত সার্চ করে থাকে সাধারণ মানুষ। যেমন কেউ যদি কোন গান খুঁজে থাকে সে কি লিখে সার্চ করবে গুগলে গিয়ে? “আমি একটা গান খুচতেছি” এটা লিখবে নাই লিখবে যে “ডাউনলোড বাংলা গান” অবশ্যই সে পরের বাক্যটি ব্যবহার করবে, তাই না? এখানে দেখুন ৩টি জরুরী কি ওয়ার্ড আছে ডাউনলোড, বাংলা, গান, এখন আপনার সাইটের টাইটেলে এবং কি ওয়ার্ড এ যদি এই ওয়ার্ড গুলো না থাকে তাহলে কি গুগল আপনার সাইট খুঁজে পাবে? পাবে না। তার মানে কি দাঁড়ালো? আমাদের সাইট টি যে বিশয়ের উপরে তৈরি হবে সেই বিশয়ের উপরেই আমাদের কি ওয়ার্ড গুলো সিলেক্ট করতে হবে।
এছাড়াও নিচের বিষয়গুলো মাথায় রাখুন
- আপনার কিই ওয়ার্ড গুলো alt টেক্সট এ ব্যবহার করুন
- আপনার কিই ওয়ার্ড প্রেজ গুলো কন্টেন্ট এর শেষে স্থাপন করুন, অথবা একেবারে নিচের লিংক এ ব্যবহার করুন
- কন্টেন্ট এর মেইন কিই ওয়ার্ড গুলো বোল্ড এবং ইতালিক ফন্ট এ মার্ক করুন, কন্টেন্ট এ অনেক বেশি লিংক ব্যবহার পরিহার করুন।
- আপনার আর্টিকেল গুলোতে ১-৩% কিই ওয়ার্ড এর ঘনত্ব রাখার চেষ্টা করুন।
- কন্টেন্ট স্থাপন শেষ হলে কিই ওয়ার্ড নিয়ে গভেষনা শুরু করুন
[পরে আমি বিস্তারিত লিখব এটি নিয়ে, কিছু সফটওয়্যার দিব কি ওয়ার্ড নির্বাচনের]
৫। ডোমেইন রেজিষ্টেশন ও হোস্টিং সাইট নির্বাচন।ডোমাইন নির্বাচন করাটা খুব ই জরুরী বিষয় একটি সাইট যদি সফল করতে চান। কারন ধরুন আপনার সাইট যদি মিউজিক নিয়ে হয়ে থাকে তখন সাইটের নাম কি “ডিজিটাল বিডি” রাখবেন? নাকি “গানের ভুবন” বা এই জাতিয় রাখবেন? অবশ্যই আপনি পরের অপশন টি সিলেক্ট করুন। কারন ডমাইনের সাথে সার্চ ইঞ্জিনের অনেক কিছু নির্ভর করে। এবং অবশ্যই ভালো কোম্পানি যেমন http://www.godaddy.com/ থেকে ডমাইন নিতে পারেন। আরেকটি কথা মাথায় রাখবেন সেটি হয়েছে হোস্ট নির্বাচন করা। অবশ্যই কোন ভালো হোস্ট নির্বাচন করুন আপনার সাইটের জন্য। কারন হোস্ট এর ঝামেলার কারনে আপনার সাইট যদি বার বার ডাউন থাকে তাহলে সার্চ ইঞ্জিনে পাওয়া আপনার লিংক এ কেউ ক্লিক করলে বার বার এরর পাবে যার ফলে একটি ব্যাড রেকর্ড হয়ে যাবে আপনার সাইটের সার্চ ইঞ্জিনের কাছে। আমি পারসনালি বলব জীবনে আর যাই করেন বিডি থেকে কোন হোস্ট কিনবেন না। ২০০ টাকা দামের হোস্ট দেখলেই দৌড়াইয়া পালাবেন নয়ত ধরে মাইর দিবেন কারন এরা বেশির ভাব ই ধকবাজি করে নানান জাতিয়। এবং অবশ্যই যে কোন সার্ভার কিনার আগেয় জিজ্ঞাস করে নিবেন “আপ টাইম” কত ভাগ। যদি বলে ৯৯.৯ তাহলেও ঐ সার্ভার নিবেন না ০.১ মানের সার্ভার মাঝে মাঝেই ডাউন হবে। তাই ১০০ ভাগ আপ টাইম ছাড়া সার্ভার নিবেন না।
৬। সাইটের ট্রাফিকের প্রভাব।
এর মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন এ সফলতা পেতে অবশ্যই আপনার ট্রাফিক এর জোর থাকতে হবে। আপনার সাইটে যদি দৈনিক ভিসিটর খুব ই কম থাকে তাহলে ভাই কাজ হবে না। সাইটের মার্কেটিং করুন। প্রচার বারাতে হবেই যদি ট্রাফিক বারাতে পারেন তাহলে সার্চ ইঞ্জিনের সগলতার কাছা কাছি চলে যেতে পারবেন আপনি। এই ব্যপারে আমি হেল্প করতে পারি শুধুমাত্র পরিচিত কয়েজন যোগাযোগ করুন অনলাইন মার্কেটিং এর অনেক রহস্য গুলো উদ্ঘাতটন করতে চাইলে।
৭। সোশ্যাল নেটওয়ার্কিং।
প্রচুর পরিমাণ প্রচার করতে হবে। বিভিন্য সাইটে আপনার সাইটের নামে প্রোফাইল ওপেন করুন, লিংক শেয়ার করুন বিভিন্য সোশাল সাইট গুলোতে। এটাও খুব গুরুত্য পূর্ণ একটি বিষয় সার্চ ইঞ্জিনের জন্য।
৮। ইউসার ফ্রেন্ডলি URL নির্বাচন
এইটাও খুব দরকারি জিনিস আসলে ইউআরএল এর টা যদি সহজ এবং ছোট হয় তাহলে সার্চ ইঞ্জিনের সেটা মনে রাখা এবং আমাদের অ মনে রাখা সহজ হবে। চেষ্টা করবেন যেন অবশ্যই আপনার সাইটের ইউআরএল আপনার পোস্ট এর সাথে ম্যাচ করে। অহেতুক আইডি ব্যবহার করবেন ইউআরএল এর মাঝে। এবং বড় ইউআরএল অবশ্যই বাতিল খাতায় নাম লিখান। তবে বাংলা সাইট হলে অবশ্যই অবশ্যই ইউআরএল এর আইডি ব্যবহার করুন নয়ত আপনার বাংলা ইউআরএল গুলো সার্চ ইঞ্জিন চিনতে পারবে না।
একটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি URL [ ইংলিশ সাইট]
http://aiget.blogspot.com/archives/bangla-seo-tutorial
একটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি URL [ বাংলা সাইট]
http://aiget.blogspot.com/archives/13927
একটি সার্চ ইঞ্জিন আনফ্রেন্ডলি URL [ ইংলিশ সাইট]
http://aiget.blogspot.com/archives/pd-12-%%%Sfjgk_ks,47asqwouioiqw%%%%DSDD–asaskkkkmk,kasjlhklasas [জাস্ট উদাহরণ]
একটি সার্চ ইঞ্জিন আনফ্রেন্ডলি URL [ বাংলা সাইট]
http://aiget.blogspot.com/archives/সার্চ-ইঞ্জিন-অপটিমাইজেশন-এর-পর্ব-৩
৯। হেডিং ট্যাগ
হেডিং ট্যাগ অ দরকারি একটি জিনিশ। সাধারণ সার্চ ইঞ্জিন h1 কে মনে করে খুব গুরুত্যপূর্ণ এবং পরের সকল হেডিং কে মনে করে h1 এর সাব ক্যাটাগরি। যেমন আমি যদি
| <h1>Main Heading</h1> | Main Heading |
| <h2>Sub Heading</h2> | Sub Heading |
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পর্ব-২ [ জরুরী বিশ্লেষণ ]
আজকে আবারো লিখতে বসলাম SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর পর্ব ২ নিয়ে। আজকে খুব জরুরী কিছু বিষয় নিয়ে কথা বলব। আমি আসা করছি কেউ এই পর্ব টা মিস করবেন না। কারন বেসিক জিনিস গুলো ক্লিয়ার না হলে এডভান্স লেভেল কিছুই বুঝবেন না। এবং আসা করি আগের SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পর্ব ১ দেখে তারপরে পর্ব ২ এ ঘুরতে এসেছেন। একটা জরুরী কথা হল যে কনো ধারাবাহিক পোস্টিং এর এক পর্ব বাদ দিয়ে আরেক পর্ব দয়া করে পড়বেন না এতে ক্ষতি আপনার ই বেশী হবে কারন আগা না বুঝলে মাথা বুঝা ঝামেলা হয়ে যাবে। যাই হক আগের পর্বে আমরা যা দেখেছি সেগুলো একজন দেখে নেই।
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাদের জন্য?
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং এর কাজ কি?
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে কি হবে?
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু ধাপ।
দেখে নিতে পারেন আপনার ওয়েব সাইটের বর্তমান স্কর
- আমি প্রতি পর্বে আপনাদের কিছু প্রশ্ন করবো পারলে রিপ্লাই দিবেন যদি সত্যি আপনি এস ই ও তে একজন এক্সপার্ট হতে চান। কথা দিলাম আমাকে সহযগিতা করলে যা কিছু জানি সব শেয়ার করব নয়ত কথা দিলাম কিপটামি করে শিখাবো।
গত পর্বের উপরে ভিক্তি করে আজকের কিছু প্রশ্ন –
১। কনো ওয়েব সাইটের ভেলু বারাতে সব থেকে বেশী জরুরী কনটা?
২। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত কাদের জন্য? এক লাইনে বলতে হবে।
আজকের পর্ব ২ শুরু করলাম
আসুন দেখে নেই আমরা কোন কোন সিস্টেম এ আমাদের সাইটে ভিসিটর পেয়ে থাকি৩টি ধাপ যেভাবে ওয়েব সাইটে ভিসিটর আসে
১। সরাসরি ট্রাফিক - অনলাইন অফলাইন মার্কেটিং এর মাধ্যমে সাধারণত ভিসিটর রা আপনার সাইটে সরাসরি ওয়েব এর ঠিকানা জেনে শুনে ভিসিট করে। ।২। লিংক ম্যানাজার – অন্য সাইট থেকে আপনার লিংক এ ক্লিক করে ভিসিট করা। যেমন ভিবিন্য সাইটে যখন আপনি আপনার সাইটের লিংক দিয়ে মন্তব্য করেন অথবা পোস্টিং এর মাধ্যমে আপনার সাইটের লিংক দিয়ে থাকেন।
৩। SEO ট্র্যাফিক – গুগলে বা অন্য যে কনো সার্চ ইঞ্জিন গুলতে ঘুরতে ঘুরতে কনো কিছু খুঁজতে খুঁজতে আপনার পেলে সেখান থেকে সাইট ভিসিট করা।
তাহলে যেহুতু আমরা শিখতে এসেছি SEO তাই আমাদের মুল উদ্দেশ্য ও লক্ষ থাকবে জেনো সার্চ ইঞ্জিন গুলো থেকেই আমাদের ইউসার রা আমাদের সাইটে আসে। এটা কেন বেশী ইম্পরট্যান্ট? কারন – একটি সাইট কেউ ৬/৮ মাসের জন্য করে না। অথবা ১বছর ও কম যদি আপনি প্রফেশনাল কনো সাইট করতে চান, তাই অনলাইন অথবা অফলাইন মার্কেটিং করা নিশ্চয়ই সারা বছর সম্ভব নয়। তাই নয় কি? ধরেন আপনার একটি সাইট খুলেছেন টার্গেট করলেন ২ বছর চালাবেন। এই ২ বছর কি শুধু মার্কেটিং করে সাইটে ভিসিটর আনতে পারবেন? পারবেন যদি আপনার প্রচুর টাকা পয়সা থাকে। আর যদি না থাকে তাহলে আপনাকে নির্ভরশীল হতে হবে কিসের উপরে? SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উপরে। কারন এটাই একমাত্র ভরসা যেখানে আপনি যদি খুব ভালো করে একবার ঠিক মত SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন তখন যে কনো কিছু সার্চ করলেই একজন সাধারণ ব্যবহারকারী আপনার সাইটের লিংক পেয়ে যাবে। তাই ভিসিটর বাড়ানোর ঝামেলা আর নেই।
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে দেখুন
সার্চ ইঞ্জিন গুলো প্রতিটা সাইটের পেজ র্যাংক ভিক্তিতে সার্চ ইঞ্জিনের BOT পাঠায় প্রতিটা সাইট কে ক্রলিং করতে। এখানে বট বলতে অনেকটা বুঝায় যে এটা সার্চ ইঞ্জিন গুলোর অটোমেটিক সিস্টেম। এই সিস্টেম এর কাজ হল নতুন পুরনো সাইট গুলতে ঘুরে ঘুরে দরকারি ও কাজের সাইটের লিংক গুলো keyword বা meta tag গুলো গুগল বা যে কনো সার্চ ইঞ্জিনের ডাটাবেসে যুক্ত করা। তারা মূলত চিনে থাকে আপনার সাইটের keyword বা meta tag গুলো কে। এই ক্রুলিং সাধারণত হয়ে থাকে পেজ রাংক, সাইট লিংক, সাইটের মেয়াদ, সাইটের ভিসিটর এর উপরে ভিক্তি করে আপনার সাইটে গুগলের ক্রুলার ক্রুল করে আপনার keyword বা meta tag লিংক গুলো নিতে আসবে। অনেক সময় একদম নতুন সাইট ও দেখবেন সার্চ ইঞ্জিনে সার্চ করলে প্রথম পাতায় দেখা যাবে সেটার কারন এই ক্রুলিং এর জন্য ই হয়ে থাকে। কারন অনেক সাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করা থাকলেও এই ক্রুলিং এর জন্য সার্চ করলে সার্চ রেসাল্ট এ দেখা যায় । তাই এই জন্য ই মূলত Sitemap এর ব্যবহার হয়ে থাকে। এ ছারাও আপনার সাইট টিকে গুগলে ক্রলিং করবে কিনা সেটা ডিপেন্ড করবে আপনার পুরো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিস্টেম এর উপরে নির্ভর করে। সেটা আমরা শিখতে শুরু করেছি। আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা ব্যপারের সাথে আরেকটা ব্যপার খুব বেশী যুক্ত থাকে।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সব থেকে গুরুত্যপূর্ণ বিষয়
১। ডোমেইন নির্বাচন।২। সাইটের ব্যাকলিংক।
৩। এঙ্কর টেক্সট।
৪। কী-ওয়ার্ড নির্বাচন ব্যবহার।
৫। ডোমেইন রেজিষ্টেশন ও হোস্টিং সাইট নির্বাচন।
৬। সাইটের ট্রাফিকের প্রভাব।
৭। সোশ্যাল নেটওয়ার্কিং।
৮। ইউসার ফ্রেন্ডলি URL নির্বাচন
৯। হেডিং ট্যাগ
১০। সাইট ম্যাপ
১১। কন্টেন্ট
১২। ALT ট্যাগ
১৩। টাইটেল নির্বাচন
১৪। মেটা ট্যাগ
এই ১৪টি স্টেপ খুব বেশী জরুরী বিষয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে। একটি ছাড়া আরেকটি জেনো অসহায় হয়ে যায়। আপনাকে অবশ্যই অবশ্যই এই ১৪টি পয়েন্ট মুখস্ত থুতস্ত করতে হবে। এগুলা আসলেই খুব বেশী জরুরী জিনিস। মুখস্ত এই জন্য করতে হবে জেনো আমি যে কনটার নিয়ে আলোচনা করলেই চট করে বুঝে যেতে পারেন কনটার বিষয়ে কথা বলছি এবং কনটার কি কাজ। তাহলে চলুন এগুলো আরো ভালো ভাবে বিশ্লেষণ করি। হয়ত আজকের পর্বে সব শেষ করতে পারব না, কয়েকটা আজকে দেখি।
১। ডোমেইন নির্বাচন।
ডোমেইন নির্বাচন বুঝাতে বলা হচ্ছে যে আপনার সাইটের সাথে আপনার সাইটের কন্টেন্ট অবশ্যই মিল থাকতে হবে। আপনে যদি কবিতা বিষয়ক কনো সাইট বানিয়ে ডোমেইন দেন সাইবার ক্যাফ তাহলে কি ভাই জিনিসটা মিল খাইল? কেউ যদি বাংলা কবিতা লিখে সার্চ করে তাহলে আপনার কি ধারনা সহজে আপনার সাইট খুঁজে পাবে? পাবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই ডোমেইন এর সাথে মিল রেখে সাইটের মুল তথ্য রাখতে।২। সাইটের ব্যাকলিংক।
আগেও বলেছি আবারো বলতেছি এখানের ১৪টি বিষয় খুব খুব খুব বেশী গুরত্য পূর্ণ। তাই প্লিজ মন দিয়ে জিনিস গুলো বুঝেন। সাইটের ব্যাক লিংক বলতে বুঝায় যে, আপনার সাইটের লিংক আরো কোন কোন সাইটে আছে। এই ব্যাক লিংক এর মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে আপনার সাইট টি কতটা দামি সাইট। সাইটের ব্যাক লিংক যত বাড়াবেন সাইটের পেজ রাংক তত বেশী বাড়বে, আর পেজ র্যাংক যত বেশী বাড়বে আপনার সাইটের ভেলু তত বেশী হবে। তাই বেশী বেশী করে অন্য সাইটে নিজের লিংক শেয়ার করুন। কনো মন্তব্য বা পোস্ট এর মাঝে আপনার সাইটের লিংক দিলেই সেটা ব্যাক লিংক হবে কিন্তু শুধু সাইটের লিংক শেয়ার করলেই চলবে না অবশ্যই এঙ্কর টেক্সট দিয়ে থাকতে হবে, তাও চলবে না অবশ্যই Do Follow লিংক হতে হবে। তবুও চলবে না ভাইজান সাইটের লিংক বেশী পেজ র্যাঙ্ক ওয়ালা সাইটে হতে হবে নয়ত গুগল আপনার ব্যাক লিংক পাত্তাও দিবে না। বেশী পেজ র্যাংক অয়ায়ালা সাইটে বেশী বেশী ব্যাক লিংক করুন।ব্যাক লিংক সংক্রান্ত বিষয়ে বিশ্লেষণ
ক} প্রথমে একটি মজিলা এড অন ইন্সটল করে নিন, এখানে দেখা যাবে কোন সাইটের কয়টা ব্যাক লিংক আছে, পেজ রাংক কত আছে, ইত্যাদি ইত্যাদি। এখনে ডাউনলোড করুন। এটা ইন্সটল করার পড়ে মজিলার টলবারে একটি টলবার নতুন যুক্ত হবে কনটার কি কাজ দেখা যাবে সেটা নিচের ছবিতে দেখে নিন।
খ} Do Follow
সার্চ ইঞ্জিন স্পাইডার ও বুট গুলো সবসময় do follow link count করে থাকে। যদি কোন Do follow blog এ আপনি আপনার সাইটের link শেয়ার করে থাকেন তাহলে সেটি Google এর কাছে Backlink হিসেবে গন্য হবে। তাই অবশ্যই Do Follow লিংক ছাড়া কনো সাইটে নিজের লিংক শেয়ার করে সময় নষ্ট করবেন না। পড়ে আমি হাজার হাজার Do Follow লিংক দিবো। আমি আগে সব কিছু বুঝাইয়া নিতেছি পড়ে মান মসালা দিলেই জেনো আপনি বুঝে ফেলেন কনটার কি কাজ এবং কিভাবে করতে হবে।
গ} No follow
সার্চ ইঞ্জিন স্পাইডার ও বুট গুলো কখনো No follow লিংক count করবে না। যদি কোন No follow blog এ আপনি আপনার সাইটের link শেয়ার করে থাকেন তাহলে সেটি Google এর কাছে Backlink হিসেবে গন্য হবে হবে না। কিনতু ঐ লিঙ্ক এর সুবিধা হল ওখান থেকে আপনি ভিজিটর পাবেন। তবে স্পেমিং করা থেকে বিরত থাকুন।
ঘ} কিভাবে ব্যাক লিংক বাড়াবেন?
অন্য সাইটে বেশী বেশী আপনার সাইটের লিংক শেয়ার করুন মন্তব্য করে লিংক দিতে পারেন অথবা যে কনো পোস্ট এ নিচে আপনার সাইটের লিংক দিতে পারেন। তবে একজন ভালো ওয়েব মাস্টার কখনো এভাবে ব্যাক লিংক করবে না। কারন এভাবে স্পেমিং এর একটা কলঙ্ক থাকে। আসলে আমি এটাকে স্পেমিং মনে করি না, আরে ভাই আরেকজন যদি একটা লিংক শেয়ার করে এটা কি আপনার খুব বেশী ক্ষতি হয়ে যাবে? মন মানসিকতা বড় করেন প্লিজ। একজনের পাশে এসে আরেকজন দাঁড়ান। যাই হক আমি আপনাদের কে এমন একটি সফটওয়্যার ও হাজার খানিল হাই পেজ র্যাংক সাইটে দিবো। ঐ সফটওয়্যার দিয়ে অটোমেটিক সিস্টেম এ হাজার হাজার সাইটে ব্যাংক লিংক করতে পারবেন। তবে এই সফটওয়্যার শুধু মাত্র মিয়মিত পাঠকদের কেউ দেয়া হবে। একদম শেষ পর্বে। তাই প্লিজ নিয়মিত হবেন আসা করছি। ভাই টিউটোরিয়াল লিখা অনেক কষ্ট যদি খুব ভালো করে লিখতে চাই। তাই একটু উৎসাহ দরকার আমার। ২ঘন্টা লাগছে এটা লিখতে। বাংলা পারি না একনো ভালো ভাবে খুব কষ্ট হউতেছে।
৩। এঙ্কর টেক্সট।
সোজা কথায় বলতে গেলে এঙ্কর টেক্সট হল কনো লিখার মাঝে লিংক টাকে জরিয়ে দেয়া যেমন নিচে -
<a href=”http://aiget.blogspot.com/”>আইগেট</a>
এখানে দেখুন আমার নামের সাথে একটি লিংক এড করা আছে এটাই মূলত এঙ্কর ট্যাক্স। এখানে মাউশ লিংক টি সরাসরি দেখতে পারবে না নামের উপরে ক্লিক করলে ঐ লংক এ চলে যাবে। পড়ে বিস্তারির আলোচনা করব আপাতত ধারনা রাখুন সব কিছুর উপরে।
SEO Panel – প্রথম ওপেনসোর্স Search Engine Control Panel
যাদের SEO নিয়ে মাথা ব্যাথার শেষ নাই তাদের জন্যে কিছুটা হলেও মাথা ব্যথা অপ্টিমাইজ করার কথা !
সবচেয়ে মাথা ব্যথার কথা হল SEO এর জন্যে ভাল টুলস গুলো ফ্রি ব্যবহার করার কথা চিন্তাও করা যায় না..কিন্তু এবার আর যাবেন কই ব্যবহার করুন SEO Panel…
কি কি আছে এই ওপেন সোর্স পানেলে ?
১। Keyword Position Checker
আপনার ব্লগের পোষ্টটি বা সাইটের কোন পেইজ কোন নির্দিষ্ট কিওয়ার্ডের জন্যে Search engine এর কত নং পজিশনে অবস্থান করছে সাথে সাথে জানতে পারবেন…সাথে পাবেন বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্যে Graphical Position রিপোর্ট। Keywords Manager টি ব্যবহার করে নতুন কোন কিওয়ার্ড যোগ করে দিতে পারবেন এবং তার রিপোর্ট জানতে পারবেন,Generate Keyword Reports এর মাধ্যমে সকল কিওয়ার্ডের বর্তমান অবস্থান জানতে পারবেন।২। Site Auditor
এটির মাধ্যমে আপনার সাইটের Google, Yahoo, Bing ব্যাক্লিঙ্কস দেখতে পারবেন…সাথে থাকবে Indexed রিপোর্ট। External,Total Links ও সাথে পাবেন, Sitemap Generate করতেও পারবেন এই টুলটির মাধ্যমে।৩। Rank Checker
গুগল পেইজ র্যাং এবং এলেক্সা র্যাংক পাবেন একই সাথে এই টুলটি ব্যবহার করে, Generate Rank Reports এর মাধমে বিভিন্ন তারিখের র্যাংকের উঠা-নামা চিহ্নত করতে পারবেন।৪। Backlinks Checker
এটির মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিনের ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন, আর Generate Backlinks Reports এর মাধ্যমে বিভিন্ন তারিখের মধ্যে ব্যাকলিঙ্ক এর রিপোর্ট পাবেন।৫। Directory Submission
দুঃখের বিষয় মাত্র ১৬০ টি ফ্রী Directory ওয়েব সাইটের লিঙ্ক দেয়া আছে যদি হাজার খানিক সাইটের লিঙ্ক দেয়া থাকত তাহলে আর আপনাকে পাইত কে ? যাই হোক এই ১৬০ টি ফ্রী Directory Submission করতে পারবেন…৬। Search Engine Saturation
এটির মাধমে জানতে পারবেন বিভিন্ন সার্চ ইঞ্জিন কত পেইজ বা লিঙ্ক ইডেক্স করে নিয়েছে…এবং Generate Saturation Reports এর মাধ্যমে বিভিন্ন তারিখের রিপোর্ট পাবেন।আরো কিছু যেগুলো মাথা ব্যাথার কারন কিন্তু ফ্রি নয় !!
১। Blog Commentor
এটির মাধমে আপনার নির্দিষ্ট কিওয়ার্ডের জন্যে হাজার ব্লগে ঠিকানা পাবেন এবং ব্যাকলিঙ্ক তৈরী করতে চাইলে ব্লগ গুলোতে কমেন্টের ঝড় তুলে দিয়ে আসতে পারেন।(স্পাম হতে দূরে থাকবেন )এছাড়া আরো কিছু প্লাগিন্স আছে যেগুলো ফ্রি নয় তাই আপনাদের মাথা ব্যথা বাড়ানোর জন্যে প্যাচাল বাড়াতে চাই না…
চাইলে একবার টেস্ট করে দেখে আস্তে পারেন এই ঠিকানায়…http://easysocialbookmarking.com/seo-panel/
ভাল না লাগলে আমার কোন দোষ নাই, মাথা ব্যাথার ঔষধ নিজে খেয়ে নিবেন…..(টিক টিক টিক…)
মেগা পোস্ট - এসইও শিখুন সহজে
সূচনাঃ
অনেকদিন ধরেই ভাবছিলাম SEO নিয়ে পোষ্ট করি যাতে যারা ওয়েব মাষ্টার বা SEO করে উপার্জন করতে চান তারা যেন একটু উপকৃত হন। অনেকেই SEO নিয়ে অনেক ধরনের পোষ্ট লিখেন, কিন্তু কোন পোষ্টই ততটা পরিপূর্ণ নয়। এটা ঠিক যে সবাই সব ট্রিকস জানেন না। আমি যতটা সম্ভব এই পোষ্টের মাধ্যেমে সহজ ভাষায় এবং যত বিস্তারিত সম্ভব পোষ্ট করব। মাঝে মাঝে টিউন করতে দেরী হতে পারে। সেই জন্য আগেই ক্ষমা প্রাথনা করছি। আর হা… টিউনার পেজ এ এটিই আমার প্রথম টিউন।SEO কি ?
SEO শব্দের অর্থ হল Search Engine Optimize . আমি সহজ বাংলায় আমার নিজের মত করে বলি, SEO হল এমন একটা কায়দা.. যে কায়দাতে সার্চ ইঞ্জিন কে একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে, ঐ ওয়েবসাইটের কয়েকটি নির্দিষ্ট কীওয়ার্ড দ্বারা পরিচয় করিয়ে দেয়া। যাতে পরে কোন ভিজিটর ঐ ধরনের কোন কীওয়ার্ড সার্চ ইঞ্জিনে লিখে সার্চ দিলে.. সার্চ ইঞ্জিন ঐ নিদির্ষ্ট ওয়েবসাইটাকে ভিজিটরকে প্রদান করবে।SEO করার জন্য কি কি দরকার ?
১। ডোমেইন নেম নির্বাচন২। ভাল এবং ফাস্ট একটি ওয়েব সার্ভার
৩। সঠিক ভাবে ওয়েব সাইটের মেটা ট্যাগিং
৪। SEO Friendly URL
৫। কিছু প্রয়োজনীয় ট্যাগ ও টিপস
৬। সঠিক কোডিং
কিভাবে SEO করা যায়???
SEO করার সবচেয়ে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মাধ্যম হলঃ১। স্যোসাল মাকেটিং (Social Marketing)
২। Bookmarking
৩। ব্লগ ও ফোরাম পোষ্টিং
৪। সার্চ ইঞ্চিন সাবমিশন
৫। গুগল ওয়েবমাষ্টার টুল
৬। পিং
৭। RSS ফিড
SEO Tools:-
SEO করার জন্য কিছু টুলস এর ও প্রয়োজন আছে। আমার ধারাবাহিক টিউনগুলো শেষ হলে সবগুলো টুলস সব টিউন রিডারকে সম্পূর্ন ফ্রি দেয়া হবে।আমি ধারাবাহিক ভাবে এই সবগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি সবাইকে পাশে পাব।
ধন্যবাদ।
১। ডোমেইন নেম নির্বাচনঃ
ডোমইন নেম হল একটি ওয়েবসাইটের নাম বা পরিচয়। আর এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। যতটুকু বলার দরকার, আমি ততটুকুই বলছি, কোন ওয়েব সাইট বানানোর পূর্বে সাইটের ওয়েবমাষ্টারকে ডোমেইন নেমটি ভেবে চিন্তে নেয়া উচিত। কারন একটি কফি শপ এর ডোমেইন নেম যদি ricemill.com জাতিয় কিছু হয় তবে সেটা ভাল দেখায় না। আবার সাইটের নামে কোন symbol বা সংখ্যা না রাখাটাই ভাল। কারন মানুষ এই symbol টাকে মনে রাখতে পারে না। ডোমেইন নেম সিলেক্ট করার পূর্বে একটা কথা ভালভাবে বুঝতে হবে, যে ওয়েব সাইটের কন্টেন্ট কি হবে, কেন বানানো হচ্ছে সাইটি, কি সার্ভিস দেয়া হবে সাইটটি দিয়ে। ডোমেইন নেম সহজ ও ছোট হওয়াটাই ভাল।ডোমেইন নেম এর এক্সটেনশন .com, .net, .biz, .info, .org এই সব হলে বেশি ভাল হয়। কারন মানুয় এক্সটেনশন গুলোর সাথে বেশি পরিচিত। এগুলো হল টপ লেভেল ডোমেইন নেম। .tk, .co.cc, .co.uk, .ws, com.bd এই সব হল থার্ড লেভেল ডোমেইন নেম বা কান্টি লেভেল ডোমেইন নেম। যাকে cTLD বলে।
আর একটা জিনিস মনে চলা অনেকটা ভাল। সেটা হল ডোমেইনের এক্সটেনশন গুলো বিভিন্ন কথা মাথায় রেখে করা হয়েছে। যেমনঃ
.com – কমার্শিয়াল প্রতিষ্ঠান এর জন্য বা সব ধরনের ওয়েব সাইটের জন্য।
.net – নেটওর্য়াক বা ইন্টারনেট সংক্রান্ত ওয়েবসাইটের জন্য, যদিও এখন এটা সব ধরনের ওয়েব সাইটে ব্যবহৃত হয়।
.org – বিভিন্ন আর্গানাইজেশন এর জন্য।
.biz – ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য।
.info – ইনফরমেশন সংক্রান্ত ওয়েবসাইটের জন্য।
.edu – শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য।
.gov – সরকারী প্রতিষ্ঠান সমূহের জন্য।
এরকম প্রত্যেকটা এক্সটনশনের অর্থ আছে।
একটা কথা মনে রাখতে হবে, ভিজিটরের দরকার নেই আপনার ওয়েব সাইটের নাম মনে রাখার। আপনার দরকার ভিজিটরকে নামটি মুখস্থ করিয়ে দেয়া। সুতরাং ওয়েব সাইটি যতটা সম্ভব সুন্দর, পরিপাটি ও ডোমেইন নামটি যতটা সম্ভব ছোট ও সুন্দর রাখুন।
কিছু SEO friendly কিন্তু ভিজিটর আনফ্রেন্ডলি URL:
http://domain4you.com
http://domainforyou.com
http://domainforu.com
http://domain-for-you.com
http://domain4u.com
উপরের ডেমেইনগুলোর সবগুলোর অর্থ বা উচ্চারণ এক ই হয়। সুতরা কাউকে যখন এই এড্রেসটি বলা হবে তখন সে কনফিউজড থাকবে এর সঠিক বানান নিয়ে। আমাদের টিউটোরিয়াল যদিও সার্চ ইঞ্জিন নিয়ে, তবুও এই পোষ্টটি এভাবে করার কারন হল আপনার ওয়েবসাইট যতবেশি ভিজিটর হবে এবং লোকে মনে রাখতে পারকে, আপনার সাইটটি ততবেশি পুপলার হয়ে উঠবে।
আজ এতটুকুই। পরের পর্বে পাবেন “ভাল এবং ফাস্ট একটি ওয়েব সার্ভার” ও “সঠিক ভাবে ওয়েব সাইটের মেটা ট্যাগিং” নিয়ে টিউটোরিয়াল। সবাই ভাল থাকবেন।
ডোমেইন নিয়ে অনেক কথা বলেছি। হয়তো অনেকে বিরক্ত হয়েছেন, আবার অসেকে ভেবেছেন যে SEO এর সাথে আবার ডোমেইন এর কি সম্পর্ক? আমি তাদের জন্য বলেছি, দয়া করে আমার পোষ্টটি ভাল করে পড়ুন, আশা করি বুঝতে পারবেন। আপনার সাইটে একবার ভিজিটর আসল কিন্তু সে আপনার সাইটের নামটি মনেই রাখতে পারল না বা কাউকে আপনার সাইটের নামটি দিতে গিয়ে কনফিউজড হয়ে পড়ল.. তখন আপনার সাইটের সার্থকতা কোথায়? আমি মনে করি বন্ধুরা যখন একে অপরের সাথে কোন ওয়েব সাইটের তথ্য বা নাম শেয়ার করে, সেটাও এক ধরনের SEO. আসলে যারা SEO করে টাকা উপার্জন করতে চাইবেন, তাদের জন্য এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়…. কিন্তু যারা ওয়েবমাষ্টার বা সাইট ঔনার (owner) তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ন বিষয়।
যাইহোক, আমি পরের পর্ব শুরু করছি। কারও প্রয়োজন হলে বা কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন।
২। ভাল এবং ফাস্ট একটি ওয়েব সার্ভারঃ
একটি ওয়েব সাইটের জন্য ভাল এবং ফাস্ট ওয়েব সার্ভার এর খুবই প্রয়োজন। কেননা, আপনার সাইটি যদি স্লো হয় তহলে আপনার সইটের কন্টেট যতই ভাল হোক, ইউজার আপনার সাইটের উপর বিরক্ত হবে। আবার ভাল ওয়েব সার্ভার না হলে, সাইট ডাউন থাকলেও ইউজর পাবেননা। এমনকি যখন সার্চ ইঞ্জিন এর বট গুলো আপনার সাইটকে সার্ভে করতে আসবে এবং দেখবে যে আপনার সাইটটি ডাউন তখন সে আপনার সাইটকে তার লিস্টে অর্ন্তভূক্ত করতে পারবে না। সুতরাং আপনার সাইটের Ranking কমতে থাকবে।৩। সঠিক ভাবে ওয়েব সাইটের টাইটেল ও মেটা ট্যাগিং :
টাইটেলঃআপনার সাইটটি যেই শিরোনাম দিয়ে সার্চ ইঞ্জিন এ প্রদর্শন করে চান ঠিক সেই শিরোনাম ই সাইটের টাইটেল এ লিখুন। যেমন http://yahoo.com যদি আপনার ডোমেইন হয় এবং আপনি যদি চান সার্চ ইঞ্জিন এ Yahoo লিখে সার্চ দিলে সার্চ ইঞ্জিন আপনার সাইটের টাইটেল “Yahoo!” প্রদর্শন করবে {চিত্রঃ ১}, তবে আপনি সাইটের <title></title> সেকশন এ “Yahoo!” লিখুন। ঠিক এই ভাবে <title>Yahoo!</title> {চিত্রঃ ২}
চিত্রঃ ১
চিত্রঃ ২
মেটা ট্যাগিং:
মেটা ট্যাগ ওয়েবসাইটের হেড সেকশনের মাঝে থাকে। এর মাঝে ওয়েবসাইট বা কোন নিদির্ষ্ট পেজ এর বর্ণনা দেয়া থাকে। দেয়া থাকে নির্দিষ্ট কিছু কীওর্য়াড যার দ্বারা সার্চ ইঞ্জিনএ সার্চ দিয়ে পাওয়া যায়। এছাড়াও ওয়েব সাইটের ঔনার এর নাম, কোন ক্যারেক্টার (CHARSET) দিয়ে করা হয়েছে তা, সার্চ ইঞ্জিন কি ফলো করবে, কি করবে না .. সেই সবও দেয়া থাকে।
নিচে দুইটি ছবির {চিত্রঃ ৩ ও ৪} মাধ্যমে http://www.seoconsultants.com এই ওয়েব সাইটির মেটা ট্যাগ ও তার ফলাফল প্রদর্শন করলাম।
চিত্রঃ ৩
চিত্রঃ ৪
সুতরাং আপনার ওয়েব সাইটকে কি দিয়ে সার্চ করলে পাওয়া যাবে সেই সব কীওয়ার্ড গুলো হেড এর কীওয়ার্ড সেকশন ও লিখতে হবে।
<meta name="keywords" content="keyword, meta tag, meta keyword, demo page" />সেই সার্চের ফলে আপনার ওয়েব সাইটের টাইটেল এ কী বর্ননা প্রদর্শিত হবে তা টাইটেল ও ডিসক্রিপশন সেকশন এ লিখতে হবে।
<title>Welcome Alshe Dupur Website</title>
<meta name="description" content="This is my personal website. You can find my information from here." />ওয়েবসাইটটি কোন ভাষায় তা সার্চইঞ্জিন কে জানিয়ে দেয়ার জন্য নিচের ট্যাগটি ব্যবহার করা হয়।
<meta http-equiv="content-language" content="en">এখানে content=”en” মানে হল ওয়েব সাইটি ইংরেজীতে তৈরী। বাংলা হলে এটি হতো
<meta http-equiv="content-language" content="bn">যারা সার্চ ইঞ্জিন এর জন্য robot.txt ফাইল ওয়েব সার্ভারে আপলোড করেনা, তারা ইচ্ছে করলে সার্চ ইঞ্জিন গুলোতে তার ওয়েব সাইটি লিস্টেড হওয়ার জন্য মেটা ট্যাগ ব্যবহার করতে পারে। নিচে তার উদাহরন দেয়া হল।
সাধারন সার্চ ইঞ্জিন এর জন্য মেটা ট্যাগঃ
<meta name="robots" content="noindex, nofollow">গুগল সার্চ ইঞ্জিন এর জন্য মেটা ট্যাগঃ
<meta name="googlebot" content="noindex, nofollow, noarchive">MSN/Bing সার্চ ইঞ্জিন এর জন্য মেটা ট্যাগঃ
<meta name="msnbot" content="noindex, nofollow">এখন কিছু গুরুত্বপূর্ন তথ্য দেই। যখন কোন ওয়েবসাইটের SEO করা শুরু করবেন তখন এই তথ্যগুলো খুবই কাজে দেবে। এগুলো টাইটেল, কীওয়ার্ড ও ডিসক্রিপশন এর। বিশাল একটা টাইটেল বা অনেক বড় একটা ডিসক্রিপশন বা অনেকগুলো হিজিবিজি কীওয়ার্ড দিলেই হবে না। মেটা ট্যাগ এ শুধু মাত্র এরয়বসাইটের সাথে সমঞ্জস্যপূন্য ডিসক্রিপশন ও কীওয়ার্ড ও টাইটেল দিন। এগুলোর ম্যক্সিমাম একটা লেনন্থ আছে।নিচে বিভিন্ন সার্চ ইঞ্জিন এর ম্যক্সিমাম লেনন্থ দিলাম।
Google এর জন্য ম্যক্সিমাম লেনন্থঃ
টাইটেলে গুগল (Google) স্পেস সহ ম্যক্সিমাম ৬৯ টি ওয়ার্ড শো করতে পারে এবং ডিসক্রিপশনে স্পেস সহ সবোর্চ্চ ১৫৬ টি ওয়ার্ড শো করতে পারে।
বিং বা এমএসএন (Bing/MSN)স্পেস সহ ম্যক্সিমাম ৬৫ টি ওয়ার্ড শো করতে পারে এবং ডিসক্রিপশনে স্পেস সহ সবোর্চ্চ ১৫০ টি ওয়ার্ড শো করতে পারে।
ইয়াহু (Yahoo) স্পেস সহ ম্যক্সিমাম ৭২ টি ওয়ার্ড শো করতে পারে এবং ডিসক্রিপশনে স্পেস সহ সবোর্চ্চ ১৬১ টি ওয়ার্ড শো করতে পারে।
Ask স্পেস সহ ম্যক্সিমাম ৬৯ টি ওয়ার্ড শো করতে পারে এবং ডিসক্রিপশনে স্পেস সহ সবোর্চ্চ ৩১২ টি ওয়ার্ড শো করতে পারে।
১) nofollow / noindex / noarchive
2) dofollow / index / follow
যারা SEO এর কাজ করেন বা তারা সকলেই উপরের শব্দগুলোর সাথে পরিচিত। কিন্তু অনেকেই ঠিকভাবে জানেননা যে এগুলো কি বা কেন ব্যবহার করা হয়। তো কথা না বাড়িয়ে শুরু করছি
১) nofollow / noindex / noarchive: এগুলো হলো HTML এর লিংক কোড এ ব্যবহৃত একটি ভ্যালু যা rel attribute হিসেবে ব্যবহৃত হয়। এটির কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন কোন লিংকটি ফলো করবে না বা লিস্টে অর্ন্তর্ভূক্ত করবে না তা দেখিয়ে দেয়া। যেমন ধরুন আপনার ওয়েবসাইটে বা ব্লগের কোন পাতায় অনেকগুলো সাইটের লিংক দেয়া আছে। আপনি চাচ্ছেন সার্চ ইঞ্জিন শুধু মাত্র আপনার পেজটি তার লিস্টে অর্ন্তর্ভূক্ত করবে, তার ভিতর যে সব লিংক আসে সেই সব অর্ন্তর্ভূক্ত করবে না, তখন আপনি এই ট্যাগটি ব্যবহার করতে পারেন।
কিভাবে ব্যবহার করবেন?
আপনি যদি আলাদা আলাদা লিংক হিসেবে দিতে চান তাহলে নিচের মতো করে কোডটি ব্যবহার করুন।
<a href="http://google.com" rel="nofollow" alt="Google" target="_blank">Google.com</a> <a href="http://yahoo.com" rel="nofollow" alt="Yahoo! Mail" target="_blank">Yahoo! Mail</a> <a href="http://feedburner.com" rel="noindex, nofollow, noarchive" alt="Feed Burner" target="_blank">FeedBurner</a>
আর যদি আপনি সবগুলো লিংক nofollow / noindex / noarchive করতে চান তাহলে সেকশনে <head> </head> মেটা ট্যাগ ব্যবহার করতে পারেন।
সাধারন সার্চ ইঞ্জিন এর জন্য মেটা ট্যাগঃ
<meta name="robots" content="noindex, nofollow">গুগল সার্চ ইঞ্জিন এর জন্য মেটা ট্যাগঃ
<meta name="googlebot" content="noindex, nofollow, noarchive">MSN/Bing সার্চ ইঞ্জিন এর জন্য মেটা ট্যাগঃ
<meta name="msnbot" content="noindex, nofollow">
nofollow ব্যবহারের উপকারিতা
- স্প্যামারদের হাত থেকে বাঁচা যায়
- সার্চ ইঞ্জিন সহজেই সাইটি অর্ন্তর্ভূক্ত করতে পারে
- সার্চ ইঞ্জিন প্রয়োজনীয় তথ্যগুলো সহজেই নিতে পারে
২) nofollow / noindex / noarchive: আসলে nofollow/noindex/noarchive বলে কিছুই নেই। যা nofollow/noindex/noarchive না…. তাই dofollow/index /follow
একটা সহজ উদাহরণ দেই: রহিম ও করিম কে ১ ও ২ নং এর জায়গায় নিন। তাহলে এখন যাদ বলি যে রহিম না সেই করিম. ভুল হবে? হা হা হা… আসলে ব্যাপারটা তাই।
dofollow/index/follow এই সাইটগুলোতে সার্চ ইঞ্জিনগুলো ঠিকভঅবে তথ্য সংগ্রহ করতে পারেনা। যেমন Google Bot আপনার সাইতে আসল আপনার সাইটের তথ্যগুলো নিতে। তখন সে ৪ নং লাইনে যেয়ে দেখল যে আরেকটা সাইটের লিংক দেয়া আছে এবং যেটা তাকে ফলো করতে বলা হয়েছে। তাহলে Google bot আপনার পরের লাইনগুলো ফলো না করেই ঐসাইটিতে চলে যাবে। যার কারণে আপনার সাইটি সার্চ ইঞ্জিনে ঠিক ভাবে লিস্টেট হবেনা। আবার dofollow/index/follow এর ব্লগ গুলোতে স্প্যামাররা স্যাপম করতে আসে কমেন্ট করে ব্যাকলিংক বাড়াতে। সুতরাং আমার মনে হয় আপনারা nofollow & dofollow এর ব্যাপারটা ঠিক ভাবে বুঝতে পেরেছেন। আর কোন প্রশ্ন থাকলে সেটা কমেন্টস এ করুন। ধন্যবাদ।
SEO Friendly URL:
সার্চ ইঞ্জিন বা মানুষ সহজে যেই সব লিংক গুলো মনে রাখতে পারে সেই সব লিংকই SEO Friendly URL.
নিচে কিছু SEO Friendly URL ও SEO UnFriendly URL দেয়া হলোঃ
www.google.com www.domain.com/test.html www.seourl.com/seofriendly/url.html www.yes-no-very-good.net/my-link.php www.mail.com/seo-site/best-answare.aspউপরের URL গুলো হল SEO friendly. এবার নিচে কিছু SEO UnFriendly URL দিচ্ছি।
www.google.com/#sclient=psy&hl=en&biw=1280&bih=880&source=hp&q www.tinyportal.net/index.php?topic=30619.0 www.mydomain.com/forum/index.php?action=forumআশা করি উপরের লিংক গুলো থেকে ধারণা পেয়েছেন যে কোনগুলো SEO Friendly URL কি।
তাহলে যেইসব সাইট SEO Unfriendly URL সেই সব সাইটের URL গুলো SEO Friendly করব কি করে?
যারা CMS (WordPress, Joomla, Durpal, PhpBB, Vbulletin etc) ব্যবহার করে ওয়েবসাইট তৈরী করেন তারা CMS এর ভেতর থেকেই SEO Friendly URL করতে পারেন।
যেমন ওয়ার্ডপ্রেস এ Permalink চেঞ্জ করে, জুমলা তে SEF Patch অথবা .htaccess ফাইল ব্যবহার করে SEO Friendly URL করে নিতে পারেন।
জুমলাতে SEO Friendly URL করার জন্য নিচের লিংক দুইটি দেখুনঃ
http://www.easysiteguide.com/articles/joomla/joomla-seo.html
http://www.scribd.com/doc/2300167/Joomla-v-15-Configure-and-troubleshoot-SEF-URLs
যারা phpBB তে SEO Friendly URL ব্যবহার করতে চান তারা নিচের লিংকটি দেখতে পারেনঃ
http://www.phpbb-seo.com/
এভাবে সব ধরনের CMS / Software এর জন্যই SEO Friendly URL করার কিছু ট্রিকস, কিছু প্লাগিন বা কিছু মড আছে। সবচেয়ে ভাল হয় আপনি যে CMS টি ব্যবহার করবেন সেটির Docs ফাইলটি পরে নিলে।
উপরে CMS/Software দ্বারা বানানো সাইটের জন্য SEO Friendly URL নিয়ে আলোচনা করলাম। এবার আসি একটি ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ন একটি জিনিসের কছে যা কোন সাইটকে জনপ্রিয় করতে বা সাইট ইঞ্জিনে অর্ন্তভূর্ক্ত হয়ে পেজ র্যাঙ্ক বাড়াতে সাহায্য করে।
আমরা সাধারণত কোন ওয়েবসাইটের URL লিখতে গেলে প্রথমে WWW ব্যবহার করে আবার কখনো WWW ব্যবহার না করেই লিখি। যেমনঃ
www.alshedupur.com
alshedupur.com
আপনি মনে করতে পারেন দুটি একই জিনিস, যেহেতু যেকোন একটি লিখলে একই ফলাফল আসছে, কিন্তু সার্চ ইঞ্জিন এর কাছে ২টি ২ জিনিস। www.alshedupur.com হলো একটি সাব ডোমেইন এবং alshedupur.com হলো Main ডোমেইন। যেহেতু www দিয়েও মানুষ ওয়েব সাইট খুলতে অভ্যস্ত সেহেতু ধরে নিচ্ছি www.alshedupur.com ও Main ডোমেইন। কিন্তু কোন ওয়েব সাইটের ২টি মেইন ডোমেইন হতে পারেনা, তাই আমাদের যেকোন একটি ডোমেইনকে বেছে নিতে হবে যেটাতে ২টির যেকোন একটি URL লিখলে ঐটিতেই যাবে। একটু সহজ করে দিচ্ছি।
ধরুন আপনি http://alshedupur.com কে পার্মানেন্ট ডোমেইন হিসেবে সিলেক্ট করলেন। এখন আপনি www দিয়ে URL লিখুন বা www ছাড়া লিখুন আপনাকে ব্রাউজার http://alshedupur.com এই নিয়ে যাবে।
কেন একটি পার্মানেন্ট URL লাগবে এই প্রশ্ন কি জাগছে মনে?? আচ্ছা একটা কথা একটু ভেবে দেখুনতো আপনি যদি দুই নামে পরিচিত হন তাহলে কি আপনাকে বেশি লোক চিনবে নাকি এক নামে পরিচিত হলে বেশি লোক চিনবে? ধরুন রহিম এ করিম ২টাই আপনার নাম। যে নামেই ডাকা হোক আপনিই সাড়া দিবেন, কিন্তু আপনাকে রহিম নামে চিনে ৫০ জন লোক আর করিম নামে চিনে ৪০ জন লোক। তাহলে ঐ ৪০ জন কিন্তু অপনাকে রহিম নামে চিনবে না, ঠিক ৫০ জনের বেলায়ও তারা আপনাকে করিম নামে চিনবে না। কিন্তু আপনি যদি শুধু রহিম বা শুধু করিম নামে পরিচিত হতেন তবে আপনাকে ৯০ জন লোক একনামে চিনত।
ঠিক www দিয়ে বা www ছাড়া ২ নামেরই সামিল। দুইটি একসাথে একটিভ থাকলে সার্চ ইঞ্জিন বুঝতে পারেনা যে সে আপনার ডোমেইনটিকে কোন নামে অর্ন্তভূর্ক্ত করবে। সুতরাং আপনার ডোমেইনকে যে কোন একটি নামে পরিচিত করতে হবে।
ডোমেইনকে পার্মানেন্টলি একনামে পরিচিত করার পদ্ধতিকে বলা হয় 301 Redirect
এটা .htaccess ফাইলের মাধ্যমে করতে হয়। এজন্য আপনি যে সার্ভার ব্যবহার করছেন তাতে “mod_rewrite” enable থাকতে হবে। তারপর পার্মানেন্ট URL এর জন্য নিচের কোডটি কপি-পেষ্ট করুন আপনার .htaccess ফাইলএ।যদি www ছাড়া ডোমেইনটি পার্মানেন্ট করতে চান তাহলে এই কোডটি কপি পেষ্ট করুন।
RewriteEngine On
RewriteCond %{HTTP_HOST} ^www.alshedupur.com
RewriteRule (.*) http://alshedupur.com/$1 [R=301,L]
যদি www সহ ডোমেইনটি পার্মানেন্ট করতে চান তাহলে এই কোডটি কপি পেষ্ট করুন।RewriteEngine On
RewriteCond %{HTTP_HOST} ^ alshedupur.com
RewriteRule (.*) http://www. alshedupur.com/$1 [R=301,L]
(কোডের মাঝে alshedupur.com এর পরিবর্তে আপনার ডেমেইনটি লিখুন।)উপরের কোডটি যারা এপাচি সার্ভার ব্যবহার করেন তাদের জন্য। যারা মাইক্রোসফটের IIS সার্ভার ব্যবহার করেন তারা এই লিংকটি থেকে সাহায্য নিন।
Subscribe to:
Posts (Atom)






